মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২২, ২৩:৪৩

মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণার উপর থেকে পড়ে ইসতিয়াক (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এসআই রাজিব পোদ্দার জানান, ১২ নং খইয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণার উপর থেকে পড়ে ইসতিয়াক নামের এক পর্যটকের মৃত্যুর খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সে চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে পরিপূর্ণ পরিচয় রাত সাড়ে দশটা পর্যন্ত পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা তিনজন একসাথে ঝরনায় ঘুরতে এসেছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে লাশ ছাড়া অন্য দুজনের দেখা মেলেনি। যতটুকু মনে হচ্ছে ঝরনার উপর থেকে নিচে পড়ে লোকটি মারা গেছে। 

ইত্তেফাক/ ইআ