পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জামালপুরে আনন্দ র‌্যালি

আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:৩৫

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালি বের হয়।

শনিবার (২৫ জুন) সকালে শহরের ফৌজদারি মোড় থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে কবুতর ও ফানুস উড়ানোর পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক শাবস্তী রায়, পুলিশ সুপুার নাছির উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজামান ছাদেক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু প্রমুখ।

ইত্তেফাক/ইউবি