৪০ লাখ টাকার কালোমানিক

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৪:১৫

ত্রিশালে এক খামারির একটি ষাঁড়ের ওজন ২ হাজার কেজি। ষাঁড়টির নাম দেওয়া হয়েছে ‘কালোমানিক’। ষাঁড়টির মালিক জাকির হাসান সুমন জানান, ফ্রিজিয়ান জাতের কালোমানিককে গত পাঁচ বছর ধরে লালন-পালন করে আসছেন তিনি। অত্যন্ত শান্ত প্রকৃতির ও কালো রঙের হওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে ‘কালোমানিক’। 

সুমন জানান, গত কোরবানির ঈদে কালোমানিকের দাম হয়েছিল ২০ লাখ টাকা। ন্যায্যমূল্য না পাওয়ায় বিক্রি হয়নি। তাই আরো এক বছর লালনপালন করে এবার ২ হাজার কেজি ওজনের কালোমানিকের দাম হাঁকাচ্ছেন ৪০ লাখ টাকা। তিনি দাবি করেন— দেশসেরা সবচেয়ে বড় গরু তার কালোমানিক।

উপজেলার ধানীখোলা ইউনিয়নের খামারি জাকির হোসেন সুমন জানান, বিশাল আকারের কালোমানিককে দেখতে ক্রেতাসহ সাধারণ মানুষ দূরদূরান্ত মানুষ প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। অনেক শখ করে গত পাঁচ বছর ধরে এই ষাঁড়টিকে আমি দেশীয় খাবার খাইয়ে যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি। খাবার হিসেবে প্রতিদিন ২ হাজার টাকা খরচ হয়। কৃত্রিম কোনো কিছু খাওয়ানো হয় নাই। প্রাকৃতিক উপায়ে খৈল, ভুসি, ভুট্টা, কলা, ভাত, খড়-ঘাস খাইয়েছি। এ বছর অনলাইন মার্কেটে এবং ময়মনসিংহ কিংবা ঢাকার কোরবানির হাটে তুলবো। পশু চিকিৎসক কামাল উদ্দিন জানান, আমি কালোমানিককে গত পাঁচ বছর ধরে চিকিৎসা করে আসছি। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে ষাঁড়টিকে। ক্ষতিকর ও মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি।

ইত্তেফাক/এমএএম