ঈদের আগে ফ্রিজ কেন পরিষ্কার করবেন 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১০:২০

আধুনিক জীবনযাপনে ফ্রিজ সংসারের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় ফ্রিজ পরিষ্কার করা হয়ে ওঠে না। দিনের পর দিন ব্যবহারের ফলে ফ্রিজের দরজা খুললেই বিদঘুটে গন্ধ বের হতে পারে। কাল বাদে পরশু কোরবানি ঈদ। ঈদ আসার আগে মাংস সংরক্ষণের জন্য প্রস্তুত করে ফেলুন ফ্রিজটিকে। পরিষ্কার করে জায়গা তৈরি করে নিন, যাতে ঈদের সময় মাংস রাখতে সমস্যা না হয়। জেনে নিন ফ্রিজ পরিষ্কার করার সঠিক নিয়ম ও কিছু টিপস। 

  • ফ্রিজ পরিষ্কার করতে কয়েক ঘণ্টা আগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নিন। কারণ ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা থাকলে খুব সহজেই ফ্রিজ থেকে বরফ আলাদা হয়ে যাবে। তখন আর কষ্ট করে বরফ তুলতে হবে না। 

ফ্রিজটিকে পরিষ্কার করে জায়গা তৈরি করে নিন, যাতে ঈদের সময় মাংস রাখতে সমস্যা না হয়

  • কাঁচা মাছ, মাংস ফ্রিজ থেকে বের করে একটি বালতিতে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে করে বরফ গলবে না, খাবারও ভালো থাকবে। এবং ফ্রিজ ধোয়া অনেক সহজ হবে। 
  • ফ্রিজের ভেতর থেকে সেলফ বা তাকগুলো বের করার পর ড্রয়ারগুলো খুলে ফেলুন। এরপর ডিটারজেন্ট মেশানো হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  • একটি ব্রাশ দিয়ে ফ্রিজের রাবারগুলো ও কোনাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিবেন। পরিষ্কার করা হয়ে গেলে খেয়াল রাখবেন তাক, ড্রয়ারগুলো যেন শুকনো থাকে। ভেজা অবস্থায় তাক, ড্রয়ারগুলো ফ্রিজের ভেতর রাখবেন না। 
  • সবশেষে এখন একটি তোয়ালে ভিজিয়ে পুরো ফ্রিজ মুছে নিয়ে তাক, ড্রয়ারগুলো ফ্রিজে রাখুন। এরপর খাবার ফ্রিজের ভেতর তুলে রাখলে আর বিদঘুটে গন্ধ হবে না।  

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন