ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর বটতলা একালায় সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় চালক রনি মিয়া (২২) আহত হন। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫)।
আহত যুবক রনি জানান, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি গ্রামে তাদের বাড়ি। তারা সম্পের্ক চাচাতো ভাই। দুই ভাই মিলে মোটরসাইকেলে পলাশিয়া গ্রামে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন।পথে বটতলা একাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় কবলে পড়েন।
আরও পড়ুন: মনোহরদীর ইটভাটা থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
নিহত সাইফুল ইসলাম গাবরগাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার মরদেহ ফুলপুর হাসপাতালে রয়েছে।
ইত্তেফাক/নূহু
