সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১১:০৫

বগুড়ার নন্দীগ্রামে সাপের কামড়ে সোহামনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোহামনি উপজেলার ভাটরা ইউনিয়নের দৌপুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

মঙ্গলবার (১৯জুলাই) সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শিশুটি বাড়ির পিছনে খেলা করছিল। এমন সময় একটি সাপ গর্ত থেকে বের হয়ে এসে তার পায়ে কামড়ে দেয়। পরে শিশুটি চিৎকার শুরু করলে পরিবারে লোকজন এসে তার পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পায়।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর