অনেকেই আছেন, যারা খাবার খাওয়ার সময় চামচ ব্যবহার করেন। হাতে খাবার লাগাতে চান না। চামচে করে খাবার খেলে, তাতে আলাদা কোনো লাভ বা ক্ষতি হয় না। কিন্তু হাত দিয়ে খাবার খাওয়ার বেশ কিছু স্বাস্থ্যগুণ আছে। জেনে নিন সেগুলো কী কী।
রক্ত চলাচল বৃদ্ধি: হাত দিয়ে খাবার মাখার সময়ে আঙুলের ব্যবহার হয়। আঙুল দিয়ে খাবার মাখার সময়ে হাতের পাশাপাশি সারা শরীরের রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়।
হজমের সুবিধা: হাত দিয়ে খেলে খাবার চিবানোর জন্য বেশি সময় পাওয়া যায়। তাতে খাবার বেশি মাত্রায় হজম হয়। হাতে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যেগুলো খাবার হজমে সাহায্য করে। চামচ দিয়ে খেলে এই সুবিধা পাওয়া যায় না।
ডায়াবেটিসের আশঙ্কা কমে: ‘ক্লিনিকাল নিউট্রশন’ প্রকাশিত এক পরিসংখ্যান বলছে, যারা হাত দিয়ে খাবার খান, তাদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা তুলনায় কম।

