বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের শেখরা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে।
বুধবার (২০ জুলাই) রাতে শেখরা গ্রামে পরাজিত ইউপি সদস্য মল্লিক ইকরামুল কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মল্লিক ইকরামুলের বাড়িও ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে আশঙ্কাজনক অবস্থায় জেলাল মল্লিক (৬০) নামে একজনকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে আওয়ামী লীগের এই দুই গ্রুপের মধ্যে কমপক্ষে ১৫ বার সংঘর্ষের ঘটনা ঘটলো।
পুলিশ জানায়, বিগত ইউপি নির্বাচনের পর থেকে সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাসুদ রানা বাবুল ও পরাজিত ইউপি সদস্য মল্লিক ইকরামুল কবির গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। বুধবার রাতে শেখরা গ্রামে পরাজিত ইউপি সদস্য মল্লিক ইকরামুল কবিরের বাড়িতে প্রতিপক্ষ চেয়ারম্যান গ্রুপের লোকজন হামলা ও ভাংচুর চালায়। এসময়ে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে আশঙ্কাজনক অবস্থায় জেলাল মল্লিক (৬০) নামে একজনকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে আওয়ামী লীগের এই দুই গ্রুপের মধ্যে গত ১০ মাসে কমপক্ষে ১৫ বার সংঘর্ষের ঘটনা ঘটলো।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর ইসলাম জানান, সদরের বিষ্ণুপুর ইউনিয়নের শেখরা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আনে। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
