ধানমন্ডিতে ঠিকানা বদল করলো রাজিয়া’স মেকওভার স্টুডিও। প্রতিষ্ঠানটির নতুন রাপা প্লাজার ঠিক পাশেই ২৭ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির, তিন তলায়। বুধবার (২৭ জুলাই) কেক কেটে নতুন শাখার উদ্বোধন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, বিএসওএবি সভাপতি ও পারসোনার কর্ণধার কানিজ আলমাস খান, বিন্দিয়ার সত্ত্বাধিকারী আলেয়া শারমিন কচি, হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলামসহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের অনেকের সরব উপস্থিতি ছিল।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক রূপবিশেষজ্ঞ রাজিয়া সুলতানা বলেন, ‘২৫ বছরের কাজের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। দিন দিন বেড়েছে গ্রাহক চাহিদা। কিন্তু ধানমন্ডির আগের শাখায় কিছু সীমাবদ্ধতা ছিল। আয়তনে ছোট হওয়ায় সব সেবা এখানে দেওয়া যাচ্ছিল না। গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষে এই শাখাটি বড় ও আধুনিক রূপে সাজানো হয়েছে। সৌন্দর্যচর্চায় নতুনত্ব রয়েছে এখানে, পাশাপাশি উন্নত সেবাও মিলবে এখানে। এছাড়াও বিশেষ দিনে বিশেষ সেবা ছাড়াও সাপ্তাহিক বিভিন্ন সুবিধা খুব সহজেই নিতে পারবেন আমাদের গ্রাহকরা।’
নতুন আউটলেট চালু উপলক্ষে বেশ কিছু অফারের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফার পেতে ঢুঁ মারতে হবে নতুন ঠিকানার আউটলেটে। এছাড়াও রাজিয়া’স মেকওভারের ফেসবুক পেইজ ঘুরেও মিলবে অফারের তথ্য।
নতুন শাখায় মিলবে সৌন্দর্যচর্চা বিষয়ক সব রকম সেবা। সেলুন সার্ভিস থেকে শুরু করে ব্রাইডাল মেকওভার, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং, হেয়ার কাটিং, মেকআপ, পেডিকিওর-মেনিকিউর। সঙ্গে নতুন করে যুক্ত হলো হাইড্রো ফেশিয়াল ও স্পা সার্ভিস। নতুন আউটলেটটির ইন্টেরিয়রেও আনা হয়েছে অনেক পরিবর্তন। সৌন্দর্যপিপাসুরা বেশ স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের সার্ভিস উপভোগ করতে পারবেন।
