জাতীয় শােক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সােমবার (০১ আগস্ট ২০২২) নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শােকবহ আগস্টের প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে কালা পতাকা উত্তােলন, কালো ব্যাজ ধারণ, বাদ যাহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দােয়া অনুষ্ঠান।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মাে. দিদার-উল-আলম বলেন, ‘শােকের এই মাস আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ও সব শহিদের আত্মার মাগফরাত কামনা করছি, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’।
এসময় আরও উপস্থিত ছিলেন, নােবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মােহাম্মদ আব্দুল বাকী, নােবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মােহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরাজ আহমেদ, নােবিপ্রবি অফিসার্স এসাসিয়েশনের সভাপতি সাখাওয়াত হােসেন, নোবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স এসাসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হল প্রভাস্টবৃদ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে শােকাবহ আগস্টর প্রথম প্রহরে ৩১ জুলাই রাত ১২.০১ মিনিটে নােবিপ্রবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতীয় শােক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, কালা ব্যাজ ধারণ, জাতীয় ও কালাে পতাকা উত্তােলন (অর্ধনমিত), প্রদীপ প্রজ্জ্বলন, শােক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলােচনা সভা, শহিদদের আত্মার মাগফরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দােয়া মাহফিল, জাতীয় শােক দিবস উপলক্ষে নােবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স এসােসিয়েশনের উদ্যােগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গমন ও শ্রদ্ধা নিবদন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়ােজন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরােপন কর্মসূচি, দেয়ালিকা প্রকাশ, ডকুমেন্টারি প্রদর্শনী, রচনা ও চিত্রাংকন প্রতিযাগিতা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণ কর্মসূচির আয়ােজন। এছাড়াও শােকাবহ আগস্ট উপলক্ষে নােবিপ্রবির হল ও অনুষদ সমূহে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।
