ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৫৩ রোগী

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৮:২৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩ জন নতুন রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫৬ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৩  জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮০ জন এবং অন্যান্য বিভাগে ৭৬ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ৩ হাজার ৩১৬ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৭৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৩০ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৯৪৫ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫০১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৪৪৪ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ জন।

ইত্তেফাক/জেডএইচডি