কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে গ্রাহকদের জন্য ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে নির্ধারিত পোশাকে শতকরা ৫০ ভাগ ছাড়ে কেনাকাটার সুযোগ। ভিন্ন ভিন্ন ডিজাইনের সব পোশাকে গ্রাহকদের জন্য থাকছে এই মূল্যছাড়। আগামী ১৪ আগস্ট থেকে চলবে এই ছাড়। অফারটি চলবে আগস্ট মাস জুড়েই।
আরামদায়ক কাপড়ে তৈরি ক্যাজুয়াল কিংবা ফরমাল পোশাকসহ নিত্যদিনের সব পোশাক থাকছে ডিসকাউন্ট-এর এই তালিকায়। সারা’র তৈরি মাস্ক ব্যতীত নির্ধারিত সব পণ্যের ওপর এই ছাড় চলবে।
সময়োপযোগী ব্যতিক্রম ডিজাইন, ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী মূল্যের পোশাকের চমৎকার সমন্বয় করে থাকে ‘সারা’। পাশাপাশি সময়টা গরম হওয়ায় ক্রেতাদের চাহিদা বিবেচনা করে কাপড় ও রং-এ থাকছে বৈচিত্র্য, যোগ হয়েছে ডিজাইন ও প্যাটার্নে আভিজাত্য।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে মূল্যছাড়ের এই আয়োজনে ওমেন্স কালেকশনে থাকছে থ্রি পিস, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, ট্যাঙ্ক টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, কুর্তি ও পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস।
পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, পোলো টি শার্ট, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট এবং ফরমাল শার্ট-প্যান্ট।
মেয়ে শিশুদের জন্য থাকছে পার্টি ও নরমাল ফ্রক, টপস, গার্লস সেট, রাম্পা। ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবী, বয়েজ সেট, ডেনিম প্যান্ট এবং টি-শার্ট। সাশ্রয়ী দামের এসব ট্রেন্ডি ও নতুন পোশাক আপনার ফ্যাশনকে করবে আরও বর্ণিল।
স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ যাত্রা শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিল সারা’র ২য় আউটলেট। ৩য় আউটলেটটি হল বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এই ঠিকানায়। উত্তরায় সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২ , সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা- এই ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। সম্প্রতি বনশ্রী ই ব্লকের ১নং রোডের ৪৮ নং বাড়িতে চালু হয়েছে সারা'র ৬ষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে সারা’র প্রথম আউটলেট এর কার্যক্রম শুরু হয়েছে রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। এছাড়াও রাজধানী ঢাকার অন্যতম জনপ্রিয় এলাকা ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নং, র্যাং কিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা- ১২০৩) সারা’র নতুন আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে।
‘সারা’ এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) ও ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।
