শিফট স্লিপ ডিজঅর্ডার সামলাতে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২১:১৪

অনেক মানুষকে নাইট শিফটেই কাজ করতে হয়। এজন্যে তাদের বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগতে হয়। জীবিকার তাগিদেই অনেকে বিষয়টিকে মেনে নিলেও তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অথচ নিজের জীবনেই সামান্য রদবদল করলেই সমস্যা মিটে যায়। শিফট ওয়ার্ক স্লিপ ডিজঅর্ডারে ভুগতে শুরু করলে নানা সমস্যা হতে পারে। এই যেমন মনোযোগের অভাব দেখা দেয়, প্রচুর বিরক্তি কাজ করে, ঘুম হয় না, অল্পতেই রেগে যাওয়ার মতো সমস্যা হয়।

নিজের কিছু অভ্যাস বদলালে স্নায়ুতন্ত্রের ওপর দেওয়া বাড়তি চাপ এড়ানো সম্ভব। সেটা কিভাবে? চলুন জেনে নেওয়া যাক:  

দিনে একটা নির্দিষ্ট টাইমে ঘুমোনোর অভ্যাস করে না নিলে দিনের ঘুমে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে

ঘুমের একটা রুটিন ঠিক করুন

দিনে অন্তত ৬ ঘণ্টার মতো ঘুম দেবেন। সেই অভ্যাস গড়ে নিতে হবে। দিনে যাতে আপনার ঘুম নিরিবিলি ও কিছুটা কম আলোকিত হয় সে ব্যবস্থা রাখুন। ঘুমোনোর পরিবেশ গড়ে নিন। বিশেষত দিনে একটা নির্দিষ্ট টাইমে ঘুমোনোর অভ্যাস করে না নিলে দিনের ঘুমে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই নিজেকে যথাসম্ভব কম স্ট্রেসে রাখুন।

শিফট ওয়ার্ক স্লিপ ডিজঅর্ডারে ভুগতে শুরু করলে নানা সমস্যা হতে পারে

স্ক্যাল্প মাসাজ করুন 

স্লিপ ডিস অর্ডারের ফলে অনেকের মাথার চুল ঝরে পড়ে। সেজন্যে সপ্তাহে ২-৩ দিন স্ক্যাল্পে তেল মাসাজ করতে পারেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ার পাশাপাশি চুল পড়া কমবে। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে উপকার পাবেন।

সময়মতো রাতের খাবার খান

নাইট শিফটের লোকদের ডে সার্কেল শুরু হয় রাতে। আর এ সময় শরীরে খাবার ঠিক সময় না গেলে কর্মক্ষম থাকা কঠিন হয়ে যায়। তাই রাত ৮ টার মধ্যে খাবার খেয়ে নিন। অনেকে রাতে ভারি খাবার খেতেই চান না কারণ রাতে ঘুম ঘুম ভাব আসতে পারে। এমনটা করবেন না। তাতে শরীর আরও দুর্বল হবে।

নাইট শিফটে একটানা কাজ করে অনেকে স্ট্রেস নিয়ে থাকেন

মাঝরাতে হালকা নাস্তা করুন

নাইট শিফটে অনেকেই প্রচুর কফি বা চা খেয়ে থাকেন। এমন কাজ করবেন না। তাতে অনিদ্রা রোগ আরও বাড়তে পারে। এই সময় চিনি ও ক্যাফেইন নেই এমন খাবার খাবেন। ফল কিংবা ফলের জুস খান। চাইলে স্বাস্থ্যকর কিছু খাবার নিয়ে যান। 

বিরতি নিন

নাইট শিফটে একটানা কাজ করে অনেকে স্ট্রেস নিয়ে থাকেন। এমনটা করবেন না। কাজে বিরতি নিয়ে ধীরে সুস্থে কাজ সারুন।  

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন