নারীরা ওয়েট ট্রেনিং করবে কি না তা নিয়ে বহু তর্ক রয়েছে। কিন্তু শারীরিক সুস্থতা ও উপকারের কথা বিবেচনায় ওয়েট ট্রেনিং আপনার ব্যাপক উপকার করবে। ওয়েট ট্রেনিং আপনার চেহারা টোনড রাখতে সাহায্য করে। এছাড়াও শরীরের সার্বিক সুস্থতা নিশ্চিতেও এই ব্যায়ামের জুড়ি নেই।
বাড়িতে ওয়েট ট্রেনিং করতে গেলে সবসময় সতর্ক থাকতে হবে। অনেকে ভাবেন ওয়েট ট্রেনিং করলে শরীরে মাত্রাতিরিক্ত মাসল তৈরি হবে। বাস্তবে বিষয়টি এমন নয়। খাদ্যতালিকায় একটু বেশি প্রোটিন রাখবেন এবং শর্করা পরিমিত মাত্রায় গ্রহণ করবেন।
বাড়িতে ওয়েট ট্রেনিং শুরু করলে কিছু অভ্যাস গড়ে নিতেই হবে। চলুন জেনে নেই অভ্যাসগুলো:
- হাতের কাছে ডাম্বেল বা অন্যান্য ব্যায়ামের সরঞ্জাম না থাকলেও সমস্যা নেই। বাড়ির ভেতরেই বেশ কিছু সরঞ্জাম পাবেন যা দিয়ে কাজ সেরে ফেলা যাবে।
- ঠিক কতটা ওজন সহ্য করতে পারবেন তা নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে বসবেন না। ট্রেনারের পরামর্শ নিন।
- রোজ একই ধরণের ব্যায়াম করবেন না। এমনকি শরীরের একই অঙ্গের ব্যায়াম একটানা কয়েকদিন করা উচিত না।
- প্রতি সপ্তাহে ফুল বডি ওয়ার্ক আউটের পরিকল্পনা রাখুন।
- ওয়েট ট্রেনিং এর সময় আয়নার সামনে দাঁড়ান যাতে পশ্চার সোজা রাখা সহজ হয়।
- ব্যায়ামের আগে ওয়ার্ম আপ এবং পরে কুল ডাউন করবেন।
- ব্যায়াম শুরুর আগে ভুলেও ভরপেট কিছু খাবেন না। ডিম, ছানা। কুমড়োর বীজ ইত্যাদি খেতে পারেন।
- ব্যায়ামের আগে ও পরে প্রচুর পানি পান করবেন।
