টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সিএনজি ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহতের ঘটনা  ঘটেছে। এসময় আরও ৩ জন আহত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার মো. ইউনুসের ছেলে মো. জয়নাল (৩৬) ও একই এলাকার সিএনজি ড্রাইভার রহমত উল্লাহের ছেলে মো. মামুন (২৭)।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, রবিবার বেলা ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় টেকনাফগামী এ এস. আলম (ঢাকা মেট্রো-স-১২-০১০) মিনি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। নিহতদের মধ্যেই একজন সিএনজি চালক ও অপরজন সিএনজিটির মালিক বলে জানা গেছে। 

তিনি আরও জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমএএম