শখ করে অনেকেই ইনডোর প্লান্ট এনে ঘর সাজান। কিন্তু কিছুদিন পর গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে শুরু করে। অনেক সময় গাছ মরে যায়। অনেকে এর কারণ বুঝে উঠতে পারেন না। মূলত গাছের পরিচর্যায় যারা নতুন তাদের এই সমস্যা হয়। চলুন কিভাবে ইনডোর প্লান্টের যত্ন নিলে গাছ ভালো থাকবে:
- গাছে নিয়মিত পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে পানি দেওয়ার পর মাটির উপরিভাগ কিংবা গাছের গোঁড়ায় যেন পানি জমে না থাকে। অতিরিক্ত পানি জমলে তা ফেলে দিতে হবে।
- মাটির অবস্থা বুঝে পানি দিতে হবে। আঙুলের উপরিভাগ মাটির ভেতর আলতো করে ঢুকিয়ে দিন। আঙুলে মাটি লেগে থাকলে বুঝতে হবে মাটির অবস্থা ভালো। এমন না হলে অর্থাৎ শুকনো মনে হলে পানি দিতে হবে।
- গাছে সব সময় রুম টেম্পারেচারের পানি ব্যবহার করবেন। গরম কিংবা ঠাণ্ডা পানি ব্যবহার করবেন না। এতে গাছের ক্ষতি হতে পারে।
এমন জায়গায় ইনডোর প্লান্ট রাখতে হবে যেখানে গাছ পর্যাপ্ত সূর্যের আলো পায়। - গাছ বারবার নড়াচড়া করবেন না। ডেকোরেশনের প্রয়োজনে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর গাছের জন্য ভালো নয়।
রুমের হিউমিডিটি বাড়ানোর চেষ্টা করুন।
- পাতায় ধুলো পড়লে গাছের ক্ষতি হয়। এক্ষেত্রে নিয়মিত পাতা থেকে ধুলো পরিষ্কার করুন।
- গাছে পোকার আক্রমণ প্রতিকারে ব্যবস্থা নিন।
