বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও সিলেট এএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে বিএনএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এাহবুবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আবদুল গফফার, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মাহবুবুল আলম প্রমুখ।
বিএনএ কেন্দ্রীয় মহাসচিব ইসরাইল আলী সাদেকের সভাপতিত্বে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে বিএনএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ সভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন, সহ-সভাপতি (সিলেট মহানগর) মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) অরবিন্দ চন্দ্র দাস প্রমুখ।
নার্সিং কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শাহিনা বেগম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আরটিএমআই নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী, সুরমা নার্সিং কলেজ সিলেটের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন, আল আমিন নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলী আক্তার প্রমুখ।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ভ্রান্তি বালা দেবী, মো. আমিনুল ইসলাম, আসমা আক্তার, আফরোজা সুলতানা, রওশন আক্তার, সুমন চন্দ্র দেব, সানি আহমদ, মো. কিবরিয়া খোকন, মোসা. কনক লতা, মুন্নী দেব, সমীর চন্দ্র দাস, তারিক হাসান, এনায়েত আল আমিন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রনেতা থেকে আজ বিশ্বনেতা: তথ্যমন্ত্রী
পদ্মাপাড়ে দেশের বড় মেগা প্রকল্পের কর্মযজ্ঞ শুরু হয়েছে: চিফ হুইপ
হাজারো মানুষের পদচারণায় শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
ঢাকার উন্মুক্ত বর্জ্য ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে: মেয়র তাপস