বয়স যখন পঞ্চাশ, তখন কেমন হবে ব্যায়াম?

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:০০

বয়স যখন পঞ্চাশ পার হয় তখন প্রতিদিনের অভ্যাসে বদল আনতেই হবে এই বয়সে শরীরচর্চার ক্ষেত্রেও আছে বিভিন্ন বিধিনিষেধ। কিন্তু স্বাস্থ্যবিদরা শরীরচর্চা থামিয়ে দেওয়ার কথা কখনো বলেন না। অনেকে অবশ্য এমনটাই ভেবে থাকেন।

মূলত বয়স পঞ্চাশ পেরোলে কিভাবে ব্যায়াম করতে হবে সে বিষয়ে সতর্ক থাকার কথাই বিশেষজ্ঞরা বলেন। কি সেই নিয়ম? চলুন জেনে নেই।

ব্যায়ামের আগে ওয়ার্ম আপ পরে কুল ডাউন

ব্যায়াম শুরুর আগে ওয়ার্ম আপ এবং ব্যায়াম শেষে কুল ডাউন করতেই হবে। এতে আপনার পেশির ক্ষতি হওয়ার ঝুঁকি কমবে অনেকটাই। তবে ওয়ার্ম আপের ক্ষেত্রে সব সময় স্ট্রেচিং করে নেবেন। 

এই বয়সে পেশি ও অন্যান্য অঙ্গের কোষ পুনর্গঠনে অনেক বেশি সময় লাগে

ব্যায়ামের জন্য প্রশিক্ষকের পরামর্শ নিন

পঞ্চাশ পার হওয়ার পর একা একা ব্যায়াম করা ঠিক নয়। এই বয়সে এক এক দিন একেক ধরনের শরীরচর্চা করা ভুল। প্রশিক্ষকের পরামর্শ নিয়ে একটি রুটিন বানিয়ে নিন। তাতে আপনার শরীর ব্যায়ামের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে।

ব্যায়াম করুন ধীরেসুস্থে

পঞ্চাশের পর তাড়াহুড়োর কিছু নেই। আস্তে ধীরে ব্যায়াম করুন। এই বয়সে নতুন কিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগাটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে ধৈর্যধারণ করতেই হবে। আস্তে আস্তে ব্যায়ামের সময় বাড়ান।

পঞ্চাশের পর তাড়াহুড়োর কিছু নেই। আস্তে ধীরে ব্যায়াম করুন

শরীরচর্চার পর বিশ্রাম নিতে ভুলবেন না

শরীরচর্চা শেষে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই হবে। কারণ এই বয়সে পেশি ও অন্যান্য অঙ্গের কোষ পুনর্গঠনে অনেক বেশি সময় লাগে। সেজন্য পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মমাফিক খাওয়া-দাওয়া করুন। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন