মধুমতি নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:৫২

নড়াইলের লোহাগড়া এলাকায় মধুমতি নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকালে সাকিব মোল্যা (১৬) নামে কিশোরের লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।

নিহত সাকিব মোল্যা গোপালগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আমিনুর মোল্যার ছেলে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, সাকিব মোল্যা দীর্ঘদিন ভাড়ায় ইজিবাইক চালিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছে সাকিব মোল্যা। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে লোহাগড়া সদর ইউনিয়নের কামঠানা এলাকা থেকে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, যেহেতু নিহত শাকিবের বাড়ি গোপালগঞ্জ এলাকায় সেহেতু গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/পিও/এআই