সিঁথির চুল পড়লে করণীয় 

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:৫৫

মেয়েদের মাথায় ঘন সুন্দর চুল থাকবে এমনটাই ভেবে অভ্যস্ত আমরা। অসুখ-বিসুখ হলে সিঁথির দিকে চুল আস্তে আস্তে কমে যায় এটাও সত্য। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি সিঁথির চুল কমতে থাকে তাহলে তো বিপদ। টাক সমস্যা ছেলেদের হলে কিছুটা মানায়। কিন্তু মেয়েদের? এরকম সময়ে আসলে কি করা যায়? এই চারটি পথ অনুসরণ করে সমাধান খুঁজে দেখতে পারেন।

সিঁথি বদলে ফেলুন নতুন হেয়ারস্টাইলে

সিঁথির চুল কমতে শুরু করলে ভালো হেয়ারস্টাইলিস্টের কাছে চলে যান। সেখানে এমন একটি হেয়ারকাট বেছে নিন যাতে চওড়া সিঁথি ঢেকে যায়। তবে চুল কাটলেই হবেনা। হিট স্টাইলিং, হট রোলার, কার্লিং টং ছাড়াও অন্যান্য হেয়ারস্টাইল থেকে বিরত থাকুন। চুলে বাড়তি টান পড়বে এমন কিছুই করবেন না। হ্যাঁ, শক্ত করে বিনুনি বা খোঁপাও বাধার প্রয়োজন নেই পারতপক্ষে।

স্ক্যাল্প পরীক্ষা করান

চাইলে স্ক্যাল্প পরীক্ষা করিয়ে নিন। এতে সহজেই সিঁথি চওড়া হওয়ার কারণ খুঁজে পাবেন। এমনকি দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারেও তৎপর হতে পারবেন।

প্রাকৃতিক উপাদান ব্যবহারেও সতর্কতা

ক্যামিকেল পণ্য ব্যবহার বাদ দিয়ে অনেকে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করুন। কিন্তু সেখানেও বাড়তি সতর্কতা অবলম্বন করুন। আপনি চাইলে হট অয়েল মাসাজ করতে পারেন। তবে খেয়াল রাখুন আপনার চুল হট অয়েল সহ্য করতে পারে কিনা। শুধু তাই না, ঘষাঘষি করতে হয় এমন প্যাক চুলে লাগানোর দরকার নেই।

ভেজা চুল আঁচড়াবেন না

ভেজা চুল শুকোনোর আগ পর্যন্ত অপেক্ষা করুন। প্রথমে আঙুল দিয়ে চুলের জট মুক্ত করার চেষ্টা করুন। তারপর মাথায় চিরুনি ব্যবহার করুন। কাপড় দিয়ে অনেকে ভেজা চুল বেঁধে রাখেন। এমনটা করা উচিত না। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন