হঠাৎ বৃষ্টি, ভিজে এখন করবোটা কী 

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪:২৭

সময়টাই এমন যে হুটহাট আবহাওয়া বদলে যাচ্ছে। ফলে অসময়ে বৃষ্টিতে ভিজে যাওয়ার প্রবণতা তো থাকেই। এছাড়া হুটহাট ভয়ংকর গরমে ঘামে জবজবে হয়ে যাওয়ার সমস্যা তো আছেই। অনেকে এসব ক্ষেত্রে বাড়ি ফিরেই গোসল করেন। কিন্তু অবেলায় ভিজলে গোসলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কি করা যেতে পারে? চলুন দেখে নেওয়া যাক:

 

  • হঠাৎ ভিজে গেলে যত দ্রুত সম্ভব মাথা ও শরীর তোয়ালে দিয়ে মুছে ফেলবেন। চুলের গোঁড়া যেন ভিজে না থাকে খেয়াল রাখতে হবে।
  • অনেকক্ষণ ভেজা পোশাকে থাকবেন না। ঘামে ভিজে গেলে ঘরে ফিরে তা বদলে নিন।
  • বাইরে ব্যাগে সবসময় রেইনকোট সঙ্গে রাখুন।
  • অবেলায় ভিজে গেলে কুসুম গরম পানিতে গোসল সেড়ে নিন।
  • হুটহাট ভিজে গেলে গোসল করার পর ঠাণ্ডা বাতাস গায়ে লাগাবেন না। কিছুক্ষণ ঘর উষ্ণ রাখার ব্যবস্থা করুন। ঘরে এসি থাকলে শরীরে মোটা কাপড় বা তোয়ালে জড়িয়ে নিন।
  • অবেলায় গোসল শেষে গরম বা উষ্ণ পানীয় পান করুন। তবে ক্যাফেইন জাতীয় কিছু রাতে না খাওয়াই ভাল। 
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন