বঙ্গোপসাগরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ আছেন বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একটি জাহাজ আরেকটি জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজ থাকা ৯ জন পানি পড়ে যান। তাৎক্ষণিকভাবে ৩ জনকে উদ্ধার করা হয়।
