সাকিব আল হাসানকে টপকে টি-২০ সর্বোচ্চ উইকেট শিকারি এখন নিউজিল্যান্ডের টিম সাউদি। ১০১ ম্যাচে ১২৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন এই ডানহাতি পেসার। গতকাল টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ রানে ৩ উইকেট নেন তিনি।
এই ম্যাচের আগে সাকিবের সমান ১২২ উইকেটই ছিল সাউদির। নিজের প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে এককভাবে দখল করেন শীর্ষস্থান। এরপর সাজঘরের পথ দেখান মিচেল মার্শ ও প্যাট কামিন্সকে। ৩৩ বছর বয়সি এই পেসার টি-২০ বিশ্বকাপেও নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। যদিও ২৩ উইকেট নিয়ে যৌথভাবে আছেন ন্যাথান ম্যাককালাম। অবশ্য পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তা ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে সাউদির।
অবশ্য কাল সাউদিকে হটানোর সুযোগ থাকছে সাকিবেরও। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে চার উইকেট নিতে হবে এই অলরাউন্ডারকে।
