জীবনে প্রথমবারের মতো ট্রেকিং এ যাবেন বলে সিদ্ধান্ত নেওয়ার পর এক ধরনের আতঙ্ক কাজ করা খুব স্বাভাবিক। পাহাড় বেয়ে ওঠা তো আর সহজ কাজ নয়। অ্যাডভেঞ্চারের হাতছানি থেকে এই আতঙ্ককে পাত্তা না দেওয়াই ভালো ভাবছেন। কিন্তু প্রস্তুতি কিভাবে নেবেন তা ভেবে দেখেছেন? ভাবার কিছু নেই। আমাদের কাছেই জেনে নিন।
শারীরিক প্রস্তুতি সেড়ে নিন
শারীরিক সক্ষমতা ছাড়া ট্রেকিং করা অসম্ভব। কিন্তু শারীরিক সমস্যা থাকার পরও ট্রেকিং করার ইচ্ছে থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন। অন্তত এক মাস আগে থেকে ট্রেকিং এর পরিকল্পনা করতে পারলে ভালো হয়। ১ মাস আগে থেকেই সিঁড়ি বেয়ে উঠুন এবং হাঁটাহাঁটির অভ্যাস বাড়ান। পায়ের শক্তি বাড়ানোর ব্যায়াম করুন। মনে রাখবেন, ট্রেকিং এর সময় নিজের সক্ষমতার দিকেই মনোযোগ রাখতে হবে।
ব্যাগ বাছাই করুন
ট্রেকিং এর জন্য একটি ব্যাগ বাছাই করতেই হবে। ঐ ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র যেন সহজে নেওয়া যায় সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই প্রয়োজনে যেন সবকিছু বের করা যায় তাও গুরুত্বপূর্ণ। ব্যাগ কেনার আগে খেয়াল করবেন ব্যাগে যেন অনেক ফিতা থাকে। কারণ বিভিন্ন ফিতা দিয়ে শরীরে ব্যাগ বেধে নিলে শরীরে ব্যাগের ওজন ছড়িয়ে দেওয়া যায়। এমনকি ব্যাগে বেশি চেম্বার বা পকেট থাকাও ভাল।
জুতা বাছাই
ট্র্যাকে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলে দুর্ঘটনা এড়ানো যায়। আপনার হাটার উপর সব নির্ভর করে বলে জুতোর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। ট্রেকিং এর জুতোয় ভালো গ্রিপ থাকা জরুরি।
শুকনো খাবার
ব্যাগে শক্তিবর্ধক ও সহজপাচ্য খাবার বহন করতে হবে। এক্ষেত্রে শুকনো খাবার রাখা সবচেয়ে ভালো।
ফার্স্ট এইড বক্স
ট্রেকিং এর সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। আবার কেউ হুট করে অসুস্থ হতেই পারেন। সেজন্য ফার্স্ট এইড বক্স নিয়ে যাবেন।
মানসিক প্রস্তুতি
মানসিক প্রস্তুতি না নিয়ে ট্রেকিং এ গেলে রাগ, হতাশা, ভয় এসবের কারণে ভয়ংকর কিছু হতে পারে। তাই ট্রেকিং সম্পর্কে ভালো ধারণা নেবেন। প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখুন এবং অভিজ্ঞতা জানুন।

যেসব কারণে কম্পিউটারের গতি যাচ্ছে কমে