অবশেষে মোদি-ইমরানের শুভেচ্ছা বিনিময়

আপডেট : ১৫ জুন ২০১৯, ১১:১৪

অবশেষে কিরগিজস্তানের বিশকেকে শুক্রবার এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) সম্মেলনে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান।  

দুই প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময়ের খবর পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে ছড়িয়ে পড়ে।  

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এটি কোনও আনুষ্ঠানিক বৈঠক নয়। তবে দুই নেতার কথা হয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘এটি এক প্রকার ঘরোয়া কথাবার্তা। সৌজন্য বিনিময়ও বটে। সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এটা ঠিকই যে, ভারতের একটি বড় রাজনৈতিক পরিবারকে হারিয়ে বিপুল ভোটে জিতে এসেছেন উনি (মোদি)।’ 

আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে আবারও হামলা

এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে  জানানো হয়, ‘অনেকে বলছেন, দুই নেতার মধ্যে নাকি বৈঠক হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, কোনও বৈঠক হয়নি। যেটা হয়েছে, তা নেহাতই সৌজন্য বিনিময়। ফলে অযথা খবরকে বিকৃত না-করাই ভাল।’
তথ্যসূত্র: এনডিটিভি, আনন্দবাজার। 

ইত্তেফাক/এসআর