গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনব্যাপী জাতীয় সান্তাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও সান্তাল মিউজিক এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে উপজেলার কামদিয়া ইউনিয়নের তালতলা খেলার মাঠে এই মিউজিক ফেষ্টিভালের উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হাসান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ।
অনুষ্ঠানে সারা দেশের স্বনামধন্য সান্তাল ভাষাভাষীর সংগীত শিল্পী ও ব্যান্ডদল মিউজিক ফ্যাস্টিভ্যালে অংশ গ্রহণ করেন।
