নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। রোববার (২০ নভেম্বর) রাতে বালুয়াকান্দি এলাকা থেকে শাহপরান (২৫) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শাহপরান বিশনন্দী গ্রামের (পশ্চিম পাড়া) ফজর আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার এর নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানার বালুয়াকান্দি থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ধৃত মাদক কারবারি শাহপরানের সহযোগী আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের দানিস মিয়ার ছেলে ইয়াসিন (৩২)। সে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
