গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে গাইবান্ধা প্রেস ক্লাবে নানা পেশায় লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি কে. এম রেজাউল হকের সভাপতিত্বে ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান।
অন্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক গোবিন্দলাল দাস, বিশিষ্ট কবি ও গীতিকার এবং কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, আরটিভির প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস জুয়েল, ইন্ডিপেন্ডডেন্ট টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক বাহরাম খান শাহীন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, গাইবান্ধা ডট নিউজের সম্পাদক কায়সার রহমান রোমেল, সময়টিভির প্রতিনিধি এসএম বিপ্লব, সাদুল্লাপুর ওয়ার্কার্স পার্টির সভাপতি কামরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন মাসুদ, সাংবাদিক ছোলায়মান সরকার, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক নিশাদ, পরিবর্তন পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক মোরসালিন হোসেন, বাধনের উপদেষ্টা মিল্লাত হোসেনসহ অনেকে।
