ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি মুক্তিবানী সম্পাদক ও ইত্তেফাক এর সাবেক সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ কেককেটে ইত্তেফাক এর ৭০ তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা করেন।
ইত্তেফাক এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলার প্রবীন সাংবাদিক সাপ্তাহিক দ্বীপবানী সম্পাদক আবু তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক অ্যাডভেকেট নজরুল হক অনু, ইত্তেফাক এর ভোলা উত্তর প্রতিনিধি শামস উল আলম মিঠু, ভোরের কাগজ প্রতিনিধি মো. নাহিদ, বনিক বার্তা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি শিমুল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মেঘনা লাইফ ও কর্নফুলি ইনসুরেন্স এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন ইত্তেফাক হচ্ছে বাংলাদেশের মুক্তিযু্দ্ধ ও স্বাধিনতা আন্দোলনের সারথী। বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের বট বৃক্ষ। অনুষ্ঠানে জেলার গণমাধ্যমের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
