চন্দ্র নববর্ষের বার্ষিক ছুটির মধ্যে দক্ষিণ চীনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় ট্রাফিক ম্যানেজমেন্ট ব্রিগেড জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে নানচাং শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে ওয়েবসাইট জিমু নিউজ জানায়, হতাহতরা ছিল তাওলিং গ্রামের। চীনের গ্রামীণ প্রচলন অনুযায়ী তারা রাস্তায় তাবু খাটিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার শোক অনুষ্ঠান চলছিন। সকালে স্থানীয় শ্মশানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একটি পাসিং ট্রাক তাদের ধাক্কা দেয়৷
নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী রয়েছে।তবে আহতদের অবস্থা জানা যায়নি।
কঠোর নিরাপত্তাবিধি ও নিয়ন্ত্রণের অভাবে চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
সূত্র: এপি
