সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নাসির গ্রুপ। অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগে ফুলটাইম লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
পদের নাম: এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স)।
পদের সংখ্যা: ১টি।
আবেদন যোগ্যতা: এফসিএ/ এসিএমএ বিষয়ে জানাশোনা থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ৩ বছর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর নাসির গ্রুপের হেড অফিসে কাজ করতে হবে।
বেতন ও সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
