কুমিল্লাকে ১৩৬ রানের টার্গেট চট্টগ্রামের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০:০৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ২ রানে শুন্য হাতে ফিরে যান উসমান খান। এরপর ক্রিজে এসে ম্যাক্স ও'ডাউডকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আফিফ হোসেন। 

তবে দলীয় ৪৫ রানে ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান আফিফ হোসেন। এরপর ক্রিজে দ্রুতই ফিরে যান ইরফান শুকুর। দলীয় ৫৫ রানে ১১ বলে ৫ রান করে আউট হন তিনি।

এরপর দলীয় ৭৩ থেকে ৭৮ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় চট্টগ্রাম। ম্যাক্স ও'ডাউড ২৪ বলে ২৪, জিয়াউর ৫ বলে ২ ও দরবেশ রসুলী ১৪ বলে ১১ রান করে ফিরে যান। 

এরপর দলীয় ৯৮ রানে ৯ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান মৃত্যুঞ্জয় চৌধুরি। একদিকে উইকেট হারালেও অন্যদিকে আগ্রসী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। তার ২৩ বলে ৩৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লার পক্ষে তানভির, মোসাদ্দেক ও খুশদিল নেন ২টি করে উইকেট।   

 

ইত্তেফাক/জেডএইচ