অনেক সময় আপনার পোষা কুকুরটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তখন স্বভাবতই চিন্তার পারদ উর্ধ্বমুখী হতে শুরু করে। দেখা গেলো আদর করতে যাচ্ছেন কিন্তু কুকুরটি আপনায় কামড় দিতে উদ্যত হয়ে বসে। অনেকে তো ভাবেন জলাতঙ্ক হয়ে গেলো। আবার কুকুল পাগলও হয়ে থাকতে পারে। কুকুরের এমন আচরণগত সমস্যার ক্ষেত্রে আপনার কি করনীয় জানেন তো? চলুন জেনে নেই:
- কুকুর অনেক সময় পাগল হতেই পারে। তবে তা নিশ্চিত হওয়ার জন্য ভেটের কাছে নিতে হবে। অনেক সময় কুকুরের স্বভাবগত কিছু পরিবর্তন এমনিতেই ঘটে।
- কুকুরকে বেঁধে কিছুদিন পর্যবেক্ষণে রাখুন এবং দেখুন জলাতঙ্কের কোনো লক্ষণ আছে কি-না। না থাকলে ভেটের কাছে নিয়ে যান।
- স্বভাবগত পরিবর্তন হলে ভেটের পরামর্শ অনুসারে ওষুধ কিনুন।
- যখন এই আচরণগত পরিবর্তনের চিকিৎসা চলবে তখন মাথায় হাত বুলিয়ে দেওয়া বা আদরের কোনো ভঙ্গিমায় কুকুর বিরক্ত হলে স্থগিত রাখুন। যেহেতু
- ঐ সময় তা কুকুরের পছন্দ হচ্ছে না, তাই এড়িয়ে যাওয়াই শ্রেয়।
