রাজধানীর উত্তরা তুরাগ থানা নয়ানগর এলাকায় রাজউকের প্লান অমান্য করে বিল্ডিং নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। তুরাগ এলাকায় বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ৯) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এর নেতৃত্বে কয়েকটি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় নয়ানগর এলাকায় ১০ তলা একটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয় এ সময় অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিল্ডিং কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানায়, ‘তাদেরকে আগে কোনো নোটিশ না দিয়ে বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়।’ পাশাপাশি আরেকটি নতুন ৪ তলা ও ২ তলা রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়।
এলাকাবাসী জানায় তারা বাধা দিলেও তাদের তোয়াক্কা না করে বিল্ডিং নির্মাণ করা হয়। এ ধরনের অভিযান পরিচালনা করাতে তারা স্বাগত জানান।
উচ্ছেদ অভিযানের বিষয় ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজধানী কর্তৃপক্ষ জুন ৩/২ আওতাধীন তুরাগ এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। এইসব এলাকায় এমারত মালিকগণ রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদন করা নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করছেন না। পর্যায়ক্রমে এই এলাকায় সবি নিয়ম না মানা ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, ইমারত পরিদর্শক মোহাম্মদ আবু রাশেদ।
