কুয়াকাটায় মলমপার্টির ৬ সদস্য আটক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মলম পার্টি চক্রের সঙ্গে জড়িত ছয় জনকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকা থেকে মহিপুর থানা ও কুয়াকাটা টুরিষ্ট পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো- মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকায় মৃত সিরাজুল হাওলাদারের ছেলে শাহ আলম (৫২), একই এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪৫), শিবচরের মোতালেব ফকিরের ছেলে মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার আবুল হোসেনের ছেলে মামুন আকন (৪২)  রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার সিরাজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৩৪), গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

পুলিশ সুত্রে জানা যায়, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক লোক গত কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া কয়েকজনকে সৈকতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এসময় তাদের সাথে অজ্ঞান করার কিছু সরঞ্জামও পাওয়া যায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো:আবুল খায়ের বলেন, আটকৃতদের বিরুদ্ধে  চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলা রয়েছে।

ইত্তেফাক/এসসি