গাছরে শুকনো ঝরাপাতা বলে দিচ্ছে শীত শেষের দিকে এছাড়া এখন প্রকৃতিতে নেই শীতরে দাপটও। আর শীতের শেষ মানেই বসন্তের আগমন এবং কয়েকদিন পরেই আসছে পহেলা ফাল্গুন।
পহেলা ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের শুরু। বসন্ত মানেই গাছে গাছে নতুন ফুল, নতুন সবুজ কচিপাতা, পাখির সুর, সবমিলিয়ে প্রকৃতির নতুন মুখ।
পহলো ফাল্গুন নিয়ে আবহমান বাংলায় রয়েছে নানা সংস্কৃতি সাহিত্যের নানা শাখায়ও পহেলা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তকে নিয়ে রয়েছে নানা রচনা। কবির ভাষায় পহলো ফাল্গুন 'ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত'। বাংলার সংস্কৃতির ধারায় পহেলা ফাল্গুনে এখন দেশীয় পোশাকের প্রতিষ্ঠান বা ফ্যাশন ডিজাইনাররাও বিশেষ পোশাকের রঙ ও নকশা করে থাকেন। এসব পোশাকের রঙে ও নকশায় পহেলা ফাল্গুনের প্রকৃতির উপস্থাপন দেখা যায় ভিন্ন মাত্রায়।
প্রতিটা ইভেন্ট-এর মতো বিশ্বরঙ আয়োজন করেছে ফাল্গুনের বিশেষ সব সংগ্রহ যা 'ফাল্গুন' উপলক্ষে শাড়ি, থ্রিপিছ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেওয়া হলুদ বর্ণের অনুপ্রেরণায়। ফ্লোরাল মোটিফ আর হলুদ সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি।
বসন্তের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়।
আর পোশাক গুলোতে হলুদের এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট ইত্যাদি।
www.bishworang.website এই ওয়েব পেইজটি এবং BISHWORANG ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের পোশাকটি। যোগাযোগ করুন বিশ্বরঙ-এর কাস্টমার কেয়ারে ০১৮১৯-২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০২৯।
