অমর একুশে গ্রন্থমেলায় প্রকৌশলী ও লেখক আবদুল্লা আল মামুনের লেখা ‘ইতিহাসের পাতায় রাজবাড়ী’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। রাজবাড়ী জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে লেখা গবেষণাধর্মী এই বইটি প্রকৌশলী আবদুল্লা আল মামুনের প্রকাশিত প্রথম গ্রন্থ।
মেলা প্রাঙ্গনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজবাড়ীর সন্তান পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে তানজিয়া সালমা। গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক আশরাফুল আলম, রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, লেখক আব্দুল্লাহ আল মামুন এবং প্রকাশক শাহীনুর ইসলাম সৌরভসহ আরো অনেকে।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা আদিবা প্রকাশ। প্রচ্ছদ একেছেন শিল্পী রাজকুমার পাল। বই মেলার ৫৫১ নম্বর স্টলে ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে বলে জানান প্রকাশক। বইটির বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইমেলা উপলক্ষে ২৫% ছাড় দিচ্ছে প্রকাশনা সংস্থা আদিবা প্রকাশ।
