কলাপাড়ার মহিপুরে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাদের নিজস্ব ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম ,আশা কলাপাড়া ব্রাঞ্চের সিনিয়র আর এম ইউনুচ আলী, চিকিৎসক মো.আলমগীর হোসেন, আশার মহিপুরের ব্রাঞ্চ ম্যানেজার আসাদুজ্জামান, কুয়াকাটার ব্রাঞ্চ ম্যানেজার শাহীন হোসেন প্রমূখ।
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে। প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফির মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।
