অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, অনুবাদক ও সম্পাদক শেখর দেব এর অনুবাদ গ্রন্থ ‘ব্ল্যাক বার্ড’। বইটি পাওয়া যাবে চন্দ্রবিন্দুর সোহরাওয়ার্দী উদ্যানের ৬৫-৬৬ নম্বর স্টলে। চট্রগ্রাম বইমেলার ০১-০২ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির মূল্য ২৪০ টাকা মাত্র।
বইটি সম্পর্কে লেখক বলেন, এ গ্রন্থ পাঠ করলে পৃথিবীর চারকোণের চারজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সাহিত্যিকের গল্প পড়ার স্বাদ পাবেন। ঘটবে চারটি সংস্কৃতির সাথে পরিচয়। চারজন গল্পকার হলেন লিও তলস্তয়, নগুগি ওয়া থিয়েঙ্গো, লিডিয়া ডেবিস ও আলেক্স লা গুমা।
