মেলায় রিপন আহসান ঋতুর গল্পগ্রন্থ ‘সংসার থেকে লুকিয়ে’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর গল্পগ্রন্থ ‘সংসার থেকে লুকিয়ে’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদশিল্পী আনিসুজ্জামান সোহেল। বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৪১৭, ৪১৮,৪১৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ১৩টি গল্প দিয়ে সাজানো বইটির মূল্য ২৫০ টাকা।

প্রকাশক বলেন, বইটি পাঠকের ভালোবাসা পাবে, গল্পের প্লটগুলো আমাদের পরিচিত সংসারই চিত্র যা লেখক নিপুণ হাতে তুলে ধরেছে। 

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘আমাদের প্রায় প্রতিটি সংসার সংশয় এবং সংকটে আক্রান্ত। ফলে সংসারের সমস্ত প্রাপ্তির মধ্যেও আরেকটু সুখ অথবা সমস্ত অপ্রাপ্তির মধ্যেও সামান্য সুখের সন্ধান করে যে মানুষগুলো তাদেরই আখ্যান ‘সংসার থেকে লুকিয়ে’তে পাবেন। 

ইত্তেফাক/পিও