বইমেলায় তানজিনা ইসলামের কবিতার বই ‘প্রজাপতি মন’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২০

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে লেখক ও কবি তানজিনা ইসলামের কবিতার বই ‘প্রজাপতি মন’। বিশ্বসাহিত্য ভবনের ১৭ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। মূল্য ২৫০ টাকা।

বইটি নিয়ে কবি তানজিনা ইসলাম বলেন, যাপিত জীবন, প্রকৃতি ও পরিবেশ এবং জীবনবোধের বিভিন্ন অনুষঙ্গ উঠে এসেছে আমার কবিতাগুলোয়। আশা করি পাঠকরা কবিতাগুলোর সঙ্গে নিজেদের জীবনকে মেলাতে পারবেন।

ইত্তেফাক/পিও