বিভিন্ন জেলায় লোকবল নেবে ‘প্রত্যাশী’, বেতন ২৮ হাজার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এনজিওসংস্থা ‘প্রত্যাশী’। প্রতিষ্ঠানটি তাদের চলমান প্রজেক্টের জন্য ১০ জেলায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ইন্টার্নাল অডিট অফিসার

পদসংখ্যা: ১৫

আবেদন যোগ্যতা ও দক্ষতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক পাস করতে হবে। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজের আগ্রহ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

নিয়োগের পর চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও লক্ষীপুর জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন।

বেতন ও সুযোগ সুবিধাসমূহ: মাসিক বেতন ২৮ হাজার টাকা। ছয় মাস পরে ইনক্রিমেন্ট সুবিধায় বেতন হবে ৩৩ হাজার ৮৩১ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে  অন্যান্য সুবিধা।

ইত্তেফাক/এসকে