বইমেলায় বিনয় দত্তের ‘প্রহসনের এক রাত্তির’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬

সমকালীন কথনমালা নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক বিনয় দত্তের বই ‘প্রহসনের এক রাত্তির’। এটি লেখকের ষষ্ঠ বই। বইটি প্রকাশ করেছে অনার্য ‘পুথিনিলয়’। বইটি পাওয়া যাচ্ছে ১৫ নং প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। চারু পিন্টু। ১২৮ পৃষ্ঠার বইয়ের মুদ্রিত মূল্য ৩৭০ টাকা।

বইটি সম্পর্কে লেখক বলেন, আমি সমাজ পরিবর্তনের কথা বলি। কারণ সমাজকে যদি সন্তানের মতো দেখি তবে তা আমাদেরই লালন-পালন এবং পরিবর্তন করতে হবে। কখনো মাঠের জন্য আহাজারি করে, কখনো শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই বলে চিৎকার করে, কখনো সাম্প্রদায়িক দাবানল বন্ধ করে, কখনো তারুণ্যের সংকটের কথা বলে সেই পরিবর্তন ঘটানো সম্ভব। মূল বিষয় হলো, আমাদের দেশে যে সংকট চলমান তার সমাধান সম্ভব। কীভাবে? সেই গল্প বলার চেষ্টা করেছি।

ইত্তেফাক/এসকে/পিও