নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:২৪

সোনারগাঁওয়ে ‘সুবর্ণগ্রাম ঋষিপাড়া মন্দির পাঠশালা’য় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প-এর আয়োজন করেছে ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’

বৃহস্পতিবার (২ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন বাগমুছা গ্রামে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। 

এসময় স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার, অন্যান্যদের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস, ‘সুবর্ণগ্রাম ঋষিপাড়া মন্দির পাঠশালা’র সভাপতি লেখক শংকর প্রকাশ, সাংবাদিক গাজী আলমগীর, আতিকুর রহমান মিঠু প্রমুখ। 

সংগঠনের সভাপতি লিপি আক্তার স্বাস্থ্যসেবা নিতে আসা ঋষিপাড়ার উপস্থিত নারী-পুরুষ-শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার, আমার স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, অসুস্থ হলে আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’  


এছাড়াও এর আগে মায়াদ্বীপের জেলে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র ১৩০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’ এবং ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর যৌথ উদ্যোগে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছিল।

ইত্তেফাক/এমএএম