ধাবমান ওয়েবম্যাগ-এর উদ্বোধন শুক্রবার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২০:৩১

শিল্প সাহিত্য সংস্কৃতির জেরা-প্রত্যয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ধাবমান ওয়েবম্যাগ। শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় ধাবমানের ১০৩৪তম আসরে এর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী রফিউর রাব্বি। 

এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে ৪তলায় আয়োজন করা হয়েছে লেখক আড্ডা। এদিন অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ধাবমান সম্পাদক কবি কাজল কানন বলেন, এতদিন ধরে আমরা সাহিত্য কাগজ করেছি। বর্তমানে বিশ্বব্যাপী অনলাইন মাধ্যমটি জনপ্রিয় হয়ে উঠছে। সেই সঙ্গে বাড়ছে আগ্রহী পাঠকের সংখ্যাও। তাই সময়ের প্রয়োজনে ছাপার পাশাপাশি অনলাইন মাধ্যমেও ধাবমানকে যুক্ত করা হচ্ছে।

ইত্তেফাক/পিও