ফতুল্লায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৫:৪০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিলকুনি মোল্লা বাড়ি মসজিদ সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। 

এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/আরএজে