বাড়ি তৈরি করার সময় রান্নাঘর সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আর বর্তমানে ইনটেরিওর ডেকোরেশনে কিচেনের সাজসজ্জা এবং কাঠামো নিয়ে ব্যাপক ভাবনাচিন্তা করা হয়। ওপেন কিচেন যদি কেউ করে নিতে চায় তাহলে অবশ্য খুব বেশি কিছু করতে হবে না। যারা নতুন ফ্ল্যাট নির্মাণের সময় ওপেন কিচেনের পরিকল্পনা রেখেছেন তাদের কিছু বিষয় শুধু মেনে চলতে হবে। এই যেমন:
- খাবার ঘরের সঙ্গে ওপেন কিচেনের অবস্থান রাখতে হবে। ওপেন কিচেনের জন্য ১০০ বর্গফুট জায়গা নির্ধারণ করে রাখতে হয়।
- খুব বেশি ঝোল ও মশলাদার খাবার রান্না না করলে খোলামেলা রান্নাঘর পাওয়া কঠিন হবে না। হালকা রান্নার জন্য ওপেন কিচেন ব্যবহার করা যায়। মশলাদার রান্নার ক্ষেত্রে ঝাঁজ চারদিকে ছড়িয়ে পড়তে পারে।
- ওপেন কিচেনে হুড কিংবা চিমনির ব্যবস্থা রাখতেই হবে। নাহলে কিচেনে ধোয়ার কারণে টেকা মুশকিল হবে।
- খুব বেশি আসবাব রাখবেন না। কিচেনের জরুরি আসবাব খাবার ঘরে সাজানোর পরিকল্পনা করে নিবেন।
- আসবাবে গাঢ় রঙ ব্যবহার করলে ময়লা কম হবে।
- ওপেন কিচেনে খুব বেশি খোলা তাক রাখবেন না।
- ওপেন কিচেনে কাপড়ের পর্দার বদলে বাঁশের চিক কিংবা ভার্টিক্যাল ব্লাইন্ড ব্যবহার করুন।
