বই পড়ার অভ্যাসে ফিরতে

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৩:৩৩

চলে গেলো ফেব্রুয়ারি। ভাষার মাস। আবার বইয়েরও মাস। শেষ হলো বইমেলা। কেনা হয়েছে অনেক বই। অনেক না হোক, দু-একটা হলেও কেনা হয়েছে। কিন্তু পড়ার কোনো খবর নেই। বই পড়ার অভ্যাসটাই ফিঁকে হয়ে গেছে। পুরনো অভ্যাসে ফিরতে হলে কিছুই কি করার নেই? আছে অবশ্যই। ব্যস্ত জীবনে শুধু অভ্যাসটা গড়ে তোলা। সেটা কিভাবে? চলুন জেনে নেওয়া যাক:  

পড়ার জায়গা বের করুন

নিজের জন্য পড়ার একটা ভালো জায়গা করে নিন। আপনার ঘরেই বুকশেলফ বা টেবিলে ব্যবস্থা করে ফেলুন। মূলত বিশ্রামের পূর্ণ সুযোগ নিন। বই পড়ার পরিবেশ পেলে পড়বেন নিশ্চিত। 

পছন্দের জনরা ধরে পড়ুন

পাঠকের পছন্দের একটি নির্দিষ্ট জনরা আছে। সে জনরা ধরে পড়ুন। তাড়াহুড়োর কিছু নেই। থ্রিলার, ফ্যান্টাসি বা অন্য ধরনের বই। পছন্দের জনরা থেকে পড়লে আগ্রহ বাড়বে। 

পুরনো কোনো পছন্দের বই পড়তে পারেন

আগে পড়া হয়ে গেছে। বইটাও পছন্দের। কিন্তু ভুলে গেছেন গল্পটা। আবার ধরুন। এ যাত্রায় নতুন কিছু পাচ্ছেন মনে হবে এটুকু নিশ্চিত। 

পড়ার সঙ্গী খুঁজুন

বই পড়ার পর কারো সঙ্গে আলাপ পারুন। তাকে গল্পের কথা বলার আগ্রহ থেকে বই পড়ার আগ্রহও বেড়ে যাবে। 

বইয়ের ক্যাফেতে যান

বই নিয়ে অনেক ক্যাফে চালু আছে। সেখানে যান। ঘুরুন। দেখুন কেমন পরিবেশ। বই পড়ার আগ্রহ বাড়তে বেশি সময় লাগবে না। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন