ফুল তাজা রাখতে হলে 

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২২:৩১

তাজা ফুল দিয়ে ঘর সাজাতে কে না পছন্দ করেন। ঘরময় বাহারি ফুলের সুবাস ছড়ালে মন্দ লাগে না। এছাড়া ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। কিন্তু বাজার থেকে তাজা ফুল কিনে আনলে তা দু একদিনের মধ্যেই শুকিয়ে যায়। চলুন জেনে নেই ফুলকে কিছুদিন তাজা রাখার কিছু ঘরোয়া পদ্ধতি: 

  • যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।
  • ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কেশ করে কার্টুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।

  • ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
  • দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু'চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
  • ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দুদিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।  
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন