স্পটিফাইয়ে ভিডিও দেখার সুযোগ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২০:৩৩

গান শোনার সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম স্পটিফাই। এখানে প্রিমিয়াম কিংবা ফ্রি সাবস্ক্রিপশনের মাধ্যমে গান শোনার সুযোগ রয়েছে। কোনো একটি গান চালু করার পর সে গানের একটি কাভার বা একটি ছবি ভেসে উঠতো ফিডে। কিন্তু এবার স্পটিফাই গানের সঙ্গে ভিডিও সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। 

স্পটিফাই কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ মার্চ থেকে এই নতুন ফিচারটি বেশ কয়েকটি অঞ্চলে আপডেটের মাধ্যমে চালু করা হয়েছে। খুব শীঘ্রই প্রতিটি জায়গার ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। 

স্পটিফাইয়ের এই সিদ্ধান্ত দেখে বোঝা যায় অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট রিল বা ভিডিওর জনপ্রিয়তা দেখে স্পটিফাই এমন সিদ্ধান্ত নিয়েছে। মূলত গানের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটরদের বানানো ভিডিও পুরো স্ক্রিনজুড়ে দেখা যাবে। এভাবে ব্যবহারকারীরা সহজেই কন্টেন্ট খুঁজে পাবে। কিন্তু এই নতুন সংযুক্তি নিয়ে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ স্পটিফাই অনেকে ব্যবহারই করেন একসঙ্গে সব প্রিয় গান খুঁজে পাওয়ার মাধ্যম হিসেবে পাওয়ায়। স্পটিফাই ভিডিও কন্টেন্ট বা পডকাস্টকে মাধ্যমে জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত নিলেও অনেক ব্যবহারকারীই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন